editor
প্রকাশিত: 5:14 PM, August 22, 2023
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরীন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেল ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন বলেন, গত ১৩ আগস্ট কানাইঘাটের ইউএনও হিসেবে আমি যোগদান করেছি। দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা চেয়ে বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ আর সাংবাদিকরা জাতির দর্পন হিসেবে দেশের বাস্তব চিত্র সমাজের কাছে তুলে ধরে থাকেন।
তিনি আরো বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ ও সমাজের বাস্তব চিত্র ফুটে উঠে। আমি শুনেছি এখানকার সাংবাদিকরা সব-সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উপজেলা প্রশাসনের সকল কর্মকান্ডে সহযোগিতা করেন। কানাইঘাটকে সবদিক থেকে এগিয়ে নেওয়া সহ সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা চান তিনি।
মতবিনিময়কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব পালনকালে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়ন সহ প্রশাসনের সকল কাজে কানাইঘাটের সাংবাদিকরা সব-সময় সহযোগিতা করে আসছেন, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। তবে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে এখানকার সাংবাদিকরা সব-সময় সোচ্চার রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, ক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, শাহিন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাও. আসআদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকী, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক জয়নাল আজাদ, সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ, দৈনিক মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুফিজুর রহমান তালুকদার।
এস এ
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না