editor
প্রকাশিত: 7:53 PM, August 23, 2023
জাতীয় শোক দিবস উপলক্ষে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে দোয়া মাহফিল ও মদিনাততুল উলুম দারুস সালাম মাদ্রাসাছাত্রদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) নগরীর ৫নং ওয়ার্ডের মদিনাতুল উলুম দারুস সালাম মাত্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পবিত্র ইসলামের বিকাশে কাজ করেছেন। তিনি দেশের ধর্মপ্রাণ মানুষের জন্য ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা, টঙ্গির তুরাগ তীরে বিশ্বইজতেমার জন্য স্থায়ীভাবে স্থান বরাদ্দ দিয়েছেন।
তিনি বলেন, তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী কাজ করছেন। তিনি নিজেও একজন ধর্মপ্রাণ মানুষ। প্রধানমন্ত্রী ইসলামি শিক্ষার প্রসারে বাধাগুলো দূর করেছেন। সারাদেশে প্রায় সাড়ে পাঁচ শতাধিক মডেল মসজিদ স্থাপন করে তিনি ধর্মপ্রাণ মানুষের নয়নমনিতে পরিণত হয়েছেন। তিনি ইসলামের প্রচার ও প্রসারে আরও অনেক কিছু করার প্রত্যাশা রাখেন।
দোয়া মাহফিলে ১৫ই আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত এবং বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শোখ রেহানার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় সিসিক মেয়য় মদিনাতুল উলুম দারুসসালাম মাদরাসার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং তার পক্ষে যতটুকু সম্ভব এই সমাধানের আশ্বাস দেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, সিলেট মহানগরীর মাদরাসাগুলোর সব সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, মহানগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য জুবের খান, স্থানীয় কাউন্সিলার রেজওয়ান আহমদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জুনু মিয়া, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, সহসভাপতি এমএ মণি খোকা, আব্তুল মালিক, ছায়াদ আহমদ শাহিন, মহানগর যুবলীগ নেতা রিমাদ আহমদ রুবেল, ইফতেখার হোসেন সুহেল, ছাবাবির হোসেন মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না