editor
প্রকাশিত: 8:24 PM, August 23, 2023
ডিএসএস ডেস্ক :: কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আজ বুধবার দুপুর ১২টার পর তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে কাজে যোগ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের সাথে হাসপাতালটির পরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠক শেষে নিজেদের নিরাপত্তা আরও জোরদারের দাবিতে তারা আল্টিমেটাম দিয়েছিলেন। তারা ঘোষণা করেছিলেন বুধবার ১২টার মধ্যে তাদের দাবি পূরণ হলে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়া হবে। অন্যতায় তা চলবে।
বৈঠকে উপস্থিত সূত্রগুলো জানিয়েছিল, ইন্টার্ন চিকিৎসকরা তাদের নিরাপত্তা জোরদারের বিষয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছিলেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ভুঁইয়া তাদের যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিলেও নিরাপত্তার বিষয়টিতে সুনিশ্চিত ঘোষণা চেয়েছিলেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গত ২১ আগস্ট এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা হাসপতালের ইন্টার্ন ডাক্তার ও নার্সদের মারধোর করেছেন বলে ডাক্তারদের অভিযোগ। এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার সীমামন্ত মজুমদার জানান, কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছি।বিকাল ৩টা থেকে আমরা শিফট মোতাবেক আমাদের স্বস্ব কর্মক্ষেত্রে যথারীতি দায়িত্ব পালন করবো।
এস এ
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না