editor
প্রকাশিত: 11:23 AM, January 2, 2023
ডিএসএস ডেস্ক :: বছরের শেষ দিনে বরাবরই ফুড ডেলিভারি অ্যাপে খাবারের প্রচুর অর্ডার পড়ে। এমন পরিস্থিতি সামলাতে জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর সিইও দীপিন্দর গোয়েল নিজেই খাবার ডেলিভারি করতে বেরিয়ে পড়েন। নিজেই টুইট করে সেকথা জানালেন তিনি।
এবারই প্রথম নয়, আগেও তিনি খাবার ডেলিভারি করেছেন গ্রাহকদের বাড়িতে। এ কথা জানা যায় নকরি.কম-এর প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব ভিখচন্দানির টুইট থেকে।
জানা যায়, বছরের শে দিনে জোমাটোর লাল জ্যাকেট পরে দীপিন্দর চার জন গ্রাহকের বাড়িতে ফুড ডেলিভারি করেছেন। এদের মধ্যে একজন বয়স্ক দম্পতিও রয়েছেন। তারা তাদের নাতি-নাতনিদের সঙ্গে নতুন বছরের আনন্দে মেতেছিলেন।
৩১ ডিসেম্বর রাতে মজার ছলে টুইট করে দীপিন্দর জানিয়েছিলেন, এক ঘণ্টার মধ্যেই তিনি ফিরছেন। কারণ, এখন তিনি কয়েকটি ফুড ডেলিভারি দিতে বের হচ্ছেন। তারপর নিজেই জোমাটোর রেড জ্যাকেট পরা ফটো পোস্ট করেন দীপিন্দর। এরপরই তার সেই ছবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে।
হাসি-ঠাট্টার মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন তিনি। দীপিন্দর জানান, ৩১ ডিসেম্বর রাতে জোমাটো যত ডেলিভারি করেছে, সেই সংখ্যাটা ফুড ডেলিভারি সংস্থার প্রথম তিন বছরের ডেলিভারির মোট সংখ্যার প্রায় সমান। তিনি আরও জানান, ২০২১ সালের ৩১ ডিসেম্বরের তুলনায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর, এই এক বছরে জোমাটোর ফুড ডেলিভারির সংখ্যা বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। উচ্ছ্বসিত দীপিন্দর টুইট করে বলেন, আমরা হয়ত নতুন মাইলস্টোন তৈরি করতে চলেছি আজ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন