editor

প্রকাশিত: 7:11 PM, August 24, 2023

ভরা মৌসুমেও পানি নেই হাকালুকি হাওরে

ভরা মৌসুমেও পানি নেই হাকালুকি হাওরে

ডিএসএস ডেস্ক :: এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর বর্ষা মৌসুমে থইথই পানিতে পূর্ণ থাকে। এবারের চিত্র ভিন্ন। বর্ষা এলেও এখনও হাকালুকি হাওরে পর্যাপ্ত পানি নেই। হাকালুকি হাওরের আয়তন ১৮ হাজার ১১৫ হেক্টর। হাওরটি ৫টি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে বিস্তৃত। হাকালুকি হাওরের শতকরা ৪০ ভাগ বড়লেখা, ৩০ ভাগ কুলাউড়া, ১৫ ভাগ ফেঞ্চুগঞ্জ, ১০ ভাগ গোলাপগঞ্জ ও ৫ ভাগ বিয়ানীবাজার উপজেলায় পড়েছে।

চলতি মৌসুমে হাওরের কুলাউড়া এলাকায় পর্যাপ্ত পানি নেই। হাওরের এমন অবস্থা কয়েক যুগেও দেখেননি বলে জানান স্থানীয়রা। এমন অবস্থায় মাছের বংশবৃদ্ধি ও প্রজননে ব্যাঘাত ঘটতে পারে বলে জনিয়েছেন মৎস্যবিদরা। পর্যাপ্ত পানি না থাকায় হুমকিতে পড়তে পারে হাওরের মৎস্যসম্পদ ও জলজ উদ্ভিদ।

অন্যান্য বছর বৈশাখ মাস থেকে খাল-বিল ভরে হাওরজুড়ে পানি থাকে। স্থানীয়দের ভাষ্যমতে, এর আগে হাকালুকি হাওরে কোনো বছর এমন সময় পানিশূন্য দেখা যায়নি। হাকালুকি হাওরে মাছ ধরে অনেক মানুষ জীবিকা নির্বাহ করেন। অনেক মৎস্যজীবী মুক্ত জলাশয়ে মাছ ধরে সংসার চালান। কিন্তু এবার এখনও হাওরের খাল-বিলে পর্যাপ্ত পানি না থাকায় তারা মাছ ধরে বিক্রি করতে পারছেন না।

উপজেলার সাদীপুর গ্রামের মৎস্যজীবী আলমাছ মিয়া বলেন, ‘মাছ ধরে আমি সংসার চালাই। প্রতিবছর এমন সময় হাওরে মাছ ধরায় ব্যস্ত সময় পার করি। এবার পানি নেই। ফলে মাছ ধরে বিক্রি করতে পারছি না।’

পানি না থাকায় মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের জলজ ভাসমান উদ্ভিদ, শিকড়ধারী উদ্ভিদ, অতিরিক্ত জলসহিষ্ণু উদ্ভিদসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ কমার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

খোঁজ নিয়ে জানা যায়, দুই যুগ আগেও হাকালুকি হাওরে ১১০ প্রজাতির দেশীয় মাছ ছিল, যা গত কয়েক বছরে এখন ৫০ প্রজাতির নিচে নেমে গেছে। হাওর থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে মরায়েক, গাঙ মাগুর, রিটা, নানিদ, বাঘাড়, চিতল, রাণী মাছ, এলংসহ কয়েক প্রজাতি সুস্বাদু মাছ। এ ছাড়াও হাওরের মাখনা, পদ্ম, সিঙরা, শাপলা, বনতুলসী, নলখাগড়া, হেলেঞ্চা, বল্লুয়া, চাল্লিয়াসহ শতাধিক প্রজাতির জলজ উদ্ভিদ ছিল। এসব উদ্ভিদ এখন বিলুপ্তপ্রায়। এ বছর পর্যাপ্ত পানি না থাকায় এর প্রভাব আরও বড় আকারে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জলবায়ু পরিবর্তন হওয়ার ফলে এমনটি হচ্ছে বলে মনে করেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের আঞ্চলিক কর্মকর্তা তৌহিদুর রহমান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা ঘটছে। হাওরে সময়মতো পানি না থাকলে ব্যাঘাত ঘটবে হাওরের ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকায়। মাছের উৎপাদন ও উদ্ভিদের বংশবৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়তে পারে।

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ বলেন, চলতি মৌসুমে হাওরে পর্যাপ্ত পানি না থাকায় মাছের উৎপাদন কমে যেতে পারে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়