editor
প্রকাশিত: 11:31 AM, August 26, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ ভারতীয় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পন্যের বিরুদ্ধে সীমান্তসহ বিভিন্ন এলাকায় অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানে ৪০ বস্তা ভারতীয় চিনি সহ একটি ট্রাক আটক করা হয়েছে।
গত (২৪ আগস্ট) বৃহস্পিতবার সকাল সাড়ে ৯টায় উপজেলায় ফতেপুর (হরিপুর) ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: ওমর ফারুক’র দিক নির্দেশনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন।
ফতেপুর ইউনিয়নের দলইপাড়া গ্রামের ইট সলিং রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ বস্তা ভারতীয় চিনি ও একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক গাড়ি আটক করেন। এই ঘটনায় চিকনাগুল ইউনিয়নের কহাইগড় এলাকার বাসিন্দা সারোয়ার জসিম সহ অজ্ঞাত নামা আসামী’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে ২৩ আগস্ট বিকেল ৩টায় একই ইউনিয়নের পাখিটেকি সিলেট তামাবিল জাফলং সড়কে অভিযান চালিয়ে ভারতীয় ২০ বস্তা চা-পাতা ও একটি এইচ পিকআপ গাড়ী আটক এবং সুলতান আহমদ (২১) নামে ১জন গ্রেফতার করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানার এস আই মির্জা শাফায়েত সঙ্গীয় ফোর্স সহ অভিযান করেন।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক-নিদের্শনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ,নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাই পন্য উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও অপরাধীদের চিহ্নিতকরণে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ফোর্স মাঠে তৎপর রয়েছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। অপরাধ কাজে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ প্রশাসন কে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহবান জানান।
এস এ
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না