editor

প্রকাশিত: 1:09 PM, August 26, 2023

বিভিন্ন পর্যায়ে মেধাবীদের বৃত্তি প্রদান করবে গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশন

বিভিন্ন পর্যায়ে মেধাবীদের বৃত্তি প্রদান করবে গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশন

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশন গোয়াইনঘাটের স্কুল, কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করবে ৷

আজ ২৫ আগস্ট গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার ও গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি তাহমিলুর রহমান তার অফিসিয়্যাল ফেইসবুক আইডি (Uno gowainghat)-তে বিষয়টি প্রচার করেন এবং গণমাধ্যম কর্মীদের তা প্রচারের জন্য অনুরোধ জানান।

তিনি জানান, গোয়াইনঘাট শিক্ষা ফাইন্ডেশন গোয়াইনঘাট এর বিভিন্ন পর্যায়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশনের ওয়েব সাইট থেকে প্রত্যেক শিক্ষার্থীদের আবেদন করতে হবে মর্মে জানিয়ে তিনি লিখেন এসএসসি পরীক্ষা ২০২৩ এ জিপিএ ৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এ বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হবে। যথাক্রমে আবেদনের ১ এবং ২ নং লিংক পূরণ করতে হবে।

একই সাথে উপজেলার ৫ম শ্রেণি ও ৮ম শ্রেণিতে বা সমমানে অধ্যয়নরত বিদ্যালয় ও মাদ্রাসার (আলিয়া ও কওমী মাদ্রাসা উভয়) মেধাবী, আর্থিক ভাবে অসচ্ছল, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সাংস্কৃতিক ও খেলাধুলায় পারদর্শী ছাত্রছাত্রীদের বছরব্যাপী বৃত্তি প্রদান করে হবে। আবেদনের ৪ নং লিংক পূরণ করতে হবে।

তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে শিক্ষা ও চিকিৎসা সহায়তা দেয়ার লক্ষে তথ্য সংগ্রহের জন্য তিন নং আবেদন লিংক রেডি করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানগণ এ ফরম টি পূরণ করবেন।

এ ক্ষেত্রে শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহনযোগ্য। হার্ড কপিতে কোন আবেদন গ্রহণযোগ্য নয়। যে কোন বিষয়ে অধিকতর তথ্যের প্রয়োজনে প্রধান শিক্ষক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (০১৬১৬৪০৬৮২৮) প্রধান শিক্ষক, সোনার বাংলা উচ্চ বিদ্যালয় (০১৭১২৯৬০৪৯০) নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়েছে ৷ লিংক- docs.google.com

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না