editor

প্রকাশিত: 1:12 PM, August 26, 2023

সিলেটসহ দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

সিলেটসহ দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

ডিএসএস ডেস্ক :: দেশে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছিল গত জুলাই মাসে। চলতি আগস্টে সেই অবস্থা কেটেছে। মাসের শুরু থেকেই চলেছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসে এখন পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিই হয়েছে।

চলতি আগস্টের প্রায় শুরু থেকে চলমান বৃষ্টিপাতের প্রবণতা বজায় রয়েছে। শনিবার (২৬ আগস্ট) সিলেটসহ দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির এই ধারা আগামীকালও চলতে পারে। এর পর থেকে বৃষ্টিপাত কমতে থাকবে।

আবহাওয়াবিদেরা বলছেন, এখন যে বৃষ্টিপাত চলছে, তার কারণ মৌসুমি বায়ুর সক্রিয়তা। এবার এ মৌসুমি বায়ু এসেছে খানিকটা দেরিতে। সাধারণত মে মাসের ৩১ তারিখের মধ্যেই এটি প্রবেশ করে টেকনাফ উপকূল দিয়ে। এবার অন্তত সাত দিন পর মৌসুমি বায়ু প্রবেশ করেছে বাংলাদেশে। এরপর তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে। মে মাসেই আসে ঘূর্ণিঝড় মোখা। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। পরে বৃষ্টির ধারা কমে আসে। জুন ও জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে দেশে কম বৃষ্টি হয়। জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। কিন্তু এবার এ মাসে ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। তবে আগস্টে ফিরে আসে বৃষ্টির ধারা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, আগামী ছয় থেকে সাত দিন থেমে থেমে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে। মাসের শেষে বা অক্টোবরের প্রথমে মৌসুমি বায়ুর বিদায়ের সময় আবার কিছুটা বৃষ্টি হতে পারে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়