editor
প্রকাশিত: 6:52 PM, August 25, 2023
জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মোয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা টুঙ্গিপাড়া পৌঁছালে বঙ্গবন্ধুর মাজারের তত্ত্বাবধায়ক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
এরপর তারা জাতির জনকের মাজারে পুষ্পস্থবক অর্পন করেন। পরে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। তারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং জাতির জনকের অপর কন্যা শেখ রেহানার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
নেতৃবৃন্দ মাজার কমপ্লেক্সের মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেছেন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
তারা রাতে ঢাকায় বিশ্রাম নিয়ে সকালে উঠেই আবার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন এবং দুপুরের দিকে মাজারে পৌঁছান।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সিলেট জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আরও ছিলেন সিসিক’র প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়