editor
প্রকাশিত: 12:21 PM, August 27, 2023
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান গর্দ্দনাকান্দি দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করার জন্য স্থানীয় আমরপুর গ্রামের মৃত হাছন রাজার পুত্র আলা উদ্দিন সম্প্রতি সিলেটের আমল গ্রহণকারী কানাইঘাট আদালতে মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী সহ ৫ জনের বিরুদ্ধে দরখাস্ত মামলা দায়ের করেন। এ নিয়ে গর্দ্দনাকান্দি, দ্বিগড় নয়ামাটি, মিরারচটি আংশিক ও ভাটরকোনা গ্রামবাসীর মধ্যে ক্ষোভ সহ নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এসব গ্রামের লোকজন গর্দ্দনাকান্দি দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় চাঁদা দিয়ে আর্থিক ভাবে সহযোগিতা করে থাকেন।
গত শুক্রবার মাদ্রাসা ম্যানেজিং কমিটির এক সভা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সদস্যরা ৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এ হাফিজিয়া মাদ্রাসার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে সবাইকে এলাকার শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সেই সাথে মামলার বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী করেন।
স্থানীয়রা জানান, ১৯৬৭সালে এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে আমরপুর গর্দনাকান্দি হাফিজিয়া মাদ্রাসার যাত্রা শুরু হয়। অনুমানিক ২৫ বছর পূর্বে আমরপুর গ্রামের লোকজন সেচ্ছায় মাদ্রাসা থেকে বের হয়ে গিয়ে আমরপুর দারুস সালাম ক্বওমী মাদ্রাসা নামে আরেকটি প্রতিষ্ঠান স্থাপন করেন। আমরপুর মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে স্থানীয় লোকজন বসে আমরপুর গর্দ্দনাকান্দি ফুরকানিয়া মাদ্রাসার নাম পরিবর্তন করে শুধুমাত্র গর্দ্দনাকান্দি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নাম রেখে মাদ্রাসার যাবতীয় কার্যক্রম, হিসাব-নিকাশ, আয়-ব্যায়ের পরিচালনা করে আসছেন। এমনকি প্রতিবছর এ নামে মাদ্রাসার বার্ষিক জলসা হচ্ছে এবং এলাকাবাসীদের কাছ থেকে চাদা সংগ্রহ সহ সাহায্য সহযোগিতা নেয়া হয়ে থাকে।
মাদ্রাসার সেক্রেটারী মাওলানা শিহাব উদ্দিন জানান গর্দ্দনাকান্দি দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও আমরপুর দারুস সালাম ক্বওমী মাদ্রাসা এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় চলে আসছে। এ নিয়ে এলাকায় কোন ধরনের বিরোধ নেই। কিন্তু হঠাৎ করে আমরপুর গ্রামের কিছু লোকজন এলাকার সুন্তর পরিবেশ নষ্ট করার জন্য অসৎ উদ্দেশ্যে গর্দ্দনাকান্দি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করার জন্য এবং মাদ্রাসার উন্নয়নমূরক কর্মকান্ড ব্যাহত করার জন্য বিভিন্ন সাজানো অভিযোগ তুলে আমি সহ মাদ্রাসা পরিচালনা কমিটির ৫ জনের বিরুদ্ধে আদালতে আমরপুর গ্রামের আলা উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে দরখাস্ত মামলা দায়েরের কারনে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তিনি মামলার বিষয়টি সুষ্ঠু তদন্ত করে মাদ্রাসার কার্যক্রম স্বাভাবিক রাখতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় অনেকে জানিয়েছেন, গর্দ্দনাকান্দি হাফিজিয়া মাদ্রাসা একটি প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান। এ মাদ্রাসায় শুধুমাত্র হিফজ্ বিভাগের শিক্ষার্থীরা কোরআন অধ্যয়ন করে থাকেন। বর্তমানে অর্ধশতাধিক কোরআনে হাফিজ অধ্যয়নরত রয়েছেন। মাদ্রাসার ছাত্রাবাস রয়েছে, দরিদ্র শিক্ষার্থীরা কোরআন অধ্যয়ন সহ তাদের যাবতীয় থাকা-খাওয়ার খরছ সবার সাহায্য সহযোগিতায় চলে আসছে। অযথা কিছু লোকজন নতুন করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার জন্য মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না