editor
প্রকাশিত: 2:56 PM, August 27, 2023
সিলেটের নবাগত জেলা প্রশাসক, বীর মুক্তিযোদ্ধার সন্তান শেখ রাসেল হাসানের সাথে পরিচিতি সভা করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (২৭ আগস্ট) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের হাতে নতুন কমিটির তালিকা প্রদান করেন কমিটির নেতৃবৃন্দ।
গত ২৫ জুলাই দেওয়ান মুরাদ হাসানকে সভাপতি ও মো. সুজন মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর কমিটি গঠন করা হয়।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর কমিটির সভাপতি দেওয়ান মুরাদ হাসান, সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া, সহ সভাপতি জগলু হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ শাহরুখ অয়ন, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক সাকলাইন দেওয়ান রুজেল, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, মির্জা আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক সুহেল আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান আল মামুন খসরু, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মিলাদ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিপলু দাস, শিক্ষা পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মিনারা বেগম, সদস্য নেহার বেগম প্রমুখ।
পরিচিতি সভায় নেতৃবৃন্দ বলেন, চলতি মাসের ১ম দিন থেকে আমারা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনার সহযোগিতায় সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ১টি তালিকা করা সহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সবধনের সহযোগিতা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের অভিভাবক ও প্রধান পৃষ্ঠপোষক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন লিফলেট ও প্রচার মাধ্যমে দেশবাসীকে দেখাতে চাই। এজন্য আমাদের মহানগর মুক্তিযোদ্ধা ভবনে অফিস করে দেয়ার জন্য দাবি অনুরোধ জানাচ্ছি।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না