editor

প্রকাশিত: 11:29 AM, August 28, 2023

কানাইঘাটে ভারতীয় চিনি ও টায়ার সহ এক ব্যক্তি গ্রেফতার

কানাইঘাটে ভারতীয় চিনি ও টায়ার সহ এক ব্যক্তি গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট পৌরসভার দলইমাটি গ্রামে থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ১৫ বস্তা ভারতীয় চিনি ও ৪৬টি ভারতীয় সিএনজি গাড়ীর টায়ার সহ জাকারিয়া আহমদ নামে এক ব্যক্তিকে আটক করেছে।

থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, থানা পুলিশের পক্ষ থেকে চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর আলোকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে থানা পুলিশের একটি টিম দলইমাটি গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র মোঃ জাকারিয়া (৪৫) এর বসত বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে জাকারিয়া আহমদের বসত ঘরের একটি কক্ষ থেকে ভারতীয় চোরাই ১৫ বস্তা চিনি ও সিএনজি গাড়ীর ভারতীয় ৪৬টি টায়ার সহ জাকারিয়া আহমদকে আটক করা হয়।

থানার ওসি আরো বলেন, গ্রেফতারকৃত মোঃ জাকারিয়া একজন চিহ্নিত চোরাকারবারী বলে আমরা জানার পর তার বাড়িতে অভিযান পরিচালনা করে উপরোক্ত মালামাল জব্দ করেছি। অভিযানের বিষয়টি সিলেটের পুলিশের ডিআইজি স্যার ও এসপি স্যারকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, থানা পুলিশের পক্ষ থেকে চোরাচালান বিরোধী অভিযান ব্যাপক জোরদার করা হয়েছে। চোরাচালানের সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মোঃ জাকারিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

অপরদিকে গতকাল রবিবার বিকেলে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরুর চালান সন্দেহে বেশ কয়েকটি গরু বোঝাই ৪টি পিকআপ গাড়ী আটক করে থানায় নিয়ে আসে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়