editor
প্রকাশিত: 1:58 PM, January 2, 2023
ডিএসএস ডেস্ক :: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘হাল্ট প্রাইজের’ ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী এম মোকাম্মেল ওয়াহিদ এই কমিটি ঘোষণা করেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এই তথ্য জানায়।
নতুন কমিটির সভাপতি হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রভাষক আশিকুর রহমান। উপদেষ্টা হিসেবে আছেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইমরান উদ্দিন এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুজ্জামান ইয়াজদানি রাজু। কমিটিতে তড়িৎ ও তাড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী আবীর রহমানকে ক্যাম্পাস পরিচালক, মোস্তাকিম আহমেদ চৌধুরীকে (বিবিএ) সহকারি পরিচালক, সৌরভ চক্রবর্তীকে (বিবিএ) সহ-সভাপতি ও রাভিনা বেগমকে (বিবিএ) সাধারণ সম্পাদক ও জনসংযোগের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়াও জি এম সিফাত ইকবাল (ইইই) সাংগঠনিক সম্পাদক ও জনসংযোগ প্রধান, সালমান খান (ইইই) যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মো. আলী হায়দার অন্তর (ইইই) দপ্তর সম্পাদক, রুদ্রনীল দত্ত (ইইই) লজিস্টিকস, নাজিফা তাসনিম চৌধুরী (সিএসই) সহকারী জনসংযোগ সম্পাদক, প্রতীক পাল উদয় (ইইই) সহকারী প্রধান কর্পোরেট রিলেশন্স, তানভীর মাহমুদ অভি (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং) আইটি এবং গ্রাফিক্স, মো ইমরান আলম (সিএসই ) আইটি এবং গ্রাফিক্স, অরপা মল্লিক শ্রাবণি (অর্থনীতি) কার্যনির্বাহী সদস্য এবং আসিফ মোহাম্মদ তাজওয়ার (অর্থনীতি) কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে অধ্যাপক মোকাম্মেল ওয়াহিদ বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি হাল্ট প্রাইজ বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টির কাজ করছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন লক্ষ্যে দক্ষতা অর্জন করছে । তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ করলেও আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করবে বলে আমি আশাবাদী।
জনসংযোগ শাখা জানায়, ‘তরুণদের নোবেল পুরস্কার’ হিসেবে খ্যাত বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ‘হাল্ট প্রাইজ’। সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের হাজার হাজার তরুণ তাদের উদ্ভাবনী ধারণা নিয়ে এই প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। হাল্ট প্রাইজ তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করার জন্য চ্যালেঞ্জ করে। প্রতি বছরের ন্যায় এ বছরের জন্য প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) লিঙ্গ সমতা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি , শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো ,পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন এবং জলবায়ু কার্যক্রম। বিজ্ঞপ্তি
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন