editor

প্রকাশিত: 7:19 PM, August 28, 2023

দারিদ্র্য ও দুর্নীতি মুক্ত দেশ গঠনে রোটারিয়ানরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

দারিদ্র্য ও দুর্নীতি মুক্ত দেশ গঠনে রোটারিয়ানরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের গভর্ণর প্রকৌশলী রোটারিয়ান মতিউর রহমান এমপিএইচএফ বলেছেন, মানুষের জীবন মান উন্নয়নের জন্য রোটারিয়ানরা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও দারিদ্র্য এবং দুর্নীতি মুক্ত দেশ গঠনে রোটারিয়ানরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আর বলেন, সেবার মনমানষিকতা নিয়ে অসহায় মানুষের পাশে দাড়ালে সমাজ উপকৃত হবে এবং দেশ এগিয়ে যাবে। তিনি রোটারিয়ানদের নিঃস্বার্থভাবে মানবকল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

তিনি রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ৭টায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ সিটির উদ্যোগে আয়োজিত গভর্ণর ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান আলমগীর হোসেন আরএফএসএম এর সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান জইন উদ্দীন। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পিপি কবিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এরিয়া এডভাইজার রোটারিয়ান পিপি এ কে এম শামসুল হক দিপু, জোনাল কোর্ডিনেটর প্রকৌশলী রোটারিয়ান পিপি এ এইচ আর রাব্বানী, ডিপুটি গভর্ণর পিপি মাহমুদ আলম এমপিএইচএফ, এ্যাসিস্টেন্ট গভর্ণর (এসাইন) ইঞ্জিনিয়ার রোটারিয়ান পিপি লিপু সিনহা, এ্যাসিস্টেন্ট গভর্ণর সাংবাদিক রোটারিয়ান পিপি শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাব এডভাইজার রোটারিয়ান পিপি কফিল উদ্দিন বাবলু, রোটারিয়ান সিপি এহিয়া আহমেদ পিএইচএফ, রোটারিয়ান পিপি আব্দুর রশিদ পিএইচএফ, আইপিপি রোটারিয়ান তফজ্জুল ইসলাম কিবরিয়া, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. দিলোয়ার হোসাইন পিএইচএফ, সেক্রেটারী রোটারিয়ান আব্দুল হেকিম, ট্রেজারার রোটারিয়ান জহিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন আরিফ, রোটারি ক্লাব অব হিল টাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, রোটারি ক্লাব অব ইকো এর প্রেসিডেন্ট রোটারিয়ান ফারুক আহমদ, রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ এর প্রেসিডেন্ট শান্তি রানী সিনহা, রোটারিয়ান আলমগীর হোসেন, রোটারিয়ান দিদারুল ইসলাম, রোটারিয়ান আতিকুর রহমান, রোটারেক্ট ক্লাব অব সিলেট গ্রীণ সিটির প্রেসিডেন্ট তামান্না আক্তার, ফাস্ট লেডি রোটারিয়ান জাহেদা আক্তার রুমি, রোটারিয়ান নিলুফা আক্তার নিনা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে একটি স্কুলে লাইব্রেরী বুক সেলফ ও পানির ফিল্টার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ সিটিতে নতুন চার জন সদস্যকে রোটারি পিন পরিয়ে দেন প্রধান অতিথি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের গভর্ণর প্রকৌশলী রোটারিয়ান মতিউর রহমান এমপিএইচএফ। অনুষ্ঠানে ক্লাবের ৮ জন রোটারিয়ান পল হেরিস ফেলো (পিএইচএফ) সদস্য পদ অর্জন করার জন্য প্রায় ৮ লক্ষ টাকা রোটারি ইন্টারন্যাশনাল এর ফান্ডে দেওয়ার ঘোষনা দেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না