editor

প্রকাশিত: 9:32 PM, August 28, 2023

বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি

বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি

ডিএসএস ডেস্ক :: সিলেটে সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সকাল ছয়টা থেকে সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। তা বেলা তিনটা পর্যন্ত প্রায় অপরিবর্তিত ছিল। তবে নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পানি বাড়লেও বন্যার আশঙ্কা তেমন নেই।

পাউবো সূত্রে জানা গেছে, সিলেটে কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সোবার সকাল থেকে সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৪৪ সেন্টিমিটার। সেখানে রোববার সন্ধ্যা ছয়টায় ১২ দশমিক ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। সোমবার সকাল ছয়টায় নদীর ওই পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১২ দশমিক ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। বেলা তিনটায় সেটি কিছুটা কমে ১২ দশমিক ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তবে নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার নিচে রয়েছে। সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। রোববার সন্ধ্যা ছয়টায় সে পয়েন্টে পানি ৯ দশমিক ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সকাল ছয়টায় সেটি কিছুটা বেড়ে ৯ দশমিক ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। বেলা তিনটায় পানি আরও কিছুটা বাড়ে। তখন পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৮৩ সেন্টিমিটার।

এছাড়া কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টেও পানি বেড়েছে। নদীর ওই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। রোববার সন্ধ্যা ছয়টায় পানি ১২ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার বেলা তিনটায় সে পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে ১২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। সেখানে আজ দুপুরে ৮ দশমিক ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

লুভা নদীর লুভাছড়া পয়েন্টে রোববার সন্ধ্যায় ১২ দশমিক ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও সোমবার দুপুরে তা বৃদ্ধি পেয়ে ১৩ দশমিক ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সারি নদীর সারিঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার। সেখানে সোমবার বেলা তিনটায় পানি বৃদ্ধি পেয়ে ১১ দশমিক ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সিলেট পাউবোর প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, কয়েক দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সোমবার থেকে সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি কমে আসবে। তবে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও বন্যার আশঙ্কা কম বলে জানিয়েছেন তিনি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়