editor
প্রকাশিত: 6:25 PM, August 29, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে হাওর প্রকল্প’র আওতায় ছাগল পালন প্যাকেজভুক্ত সুফল ভোগীদের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে লাখাই উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের পরিচলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলার প্রাণী সম্পদ ভারপ্রাপ্ত ডাঃ শাহাদাত হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বুল্লা ইউপি চেয়ারম্যান এডভােকেট খোকন চন্দ্র গোপ, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সহ সভাপতি এম, এ ওয়াহেদ, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাজাহান, মৎস্য কর্মকর্তা মো. আবু ইউসুফ, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুখ,পজিব কর্মকর্তা একে এম শাহেদ প্রমুখ।
উপজেলার ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেন বলেন, ৪টি ইউনিয়নের এক শত কৃষক কৃষাণীর মধ্যে দুই শত ছাগল ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মান্নান ও গীতা পাঠ করেন ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা কামনা রঞ্জন দাশ। পরিশেষে ছাগল ও উপকরণ বিতরণের শুভ উদ্ধোধন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এবং কৃষক ও কৃষাণীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
এস এ
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না