editor

প্রকাশিত: 11:25 AM, August 30, 2023

সাংবাদিকদের সাথে কানাইঘাট জাপার নবগঠিত কমিটির মতবিনিময়

সাংবাদিকদের সাথে কানাইঘাট জাপার নবগঠিত কমিটির মতবিনিময়

কানাইঘাট প্রতিনিধি :: গত ১৪ আগস্ট সম্মেলনের পর কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির মৌখিক নির্দেশক্রমে সিলেট জেলা জাপার সদস্য সচিবের অনুপস্থিতিতে জেলা জাপার আহ্বায়ক আলহাজ¦ শাব্বীর আহমদ ১০১ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা জাতীয়পার্টি ও ৪১ সদস্য বিশিষ্ট পৌর জাতীয়পার্টির কমিটির অনুমোদন দেন।

(অব) সার্জেন্ট আলা উদ্দিন মামুনকে সভাপতি, কামরুজ্জামান কাজলকে সাধারণ সম্পাদক ও বিলাল আহমদকে সাংগঠনিক সম্পাদক উপজেলা জাপা এবং নাজিম উদ্দিন ঠিকাদারকে সভাপতি, জুবেল আমিনকে সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করে পৌর জাপার কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও উপজেলা কমিটিতে আব্দুর রহমান বারাকাত, মোঃ সিরাজুল হক ও হাজী জালাল উদ্দিনকে উপদেষ্টা মনোনীত করা হয়।

এদিকে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা ও পৌর জাপার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর জাতীয় পার্টির এক সময়ের দুর্গখ্যাত কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় পার্টির শক্তিশালী কমিটি উপহার দেওয়ায় জাপার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও জেলা জাপার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেসক্লাবে কমিটি ঘোষণাকালে উপজেলা জাপার নবনির্বাচিত সভাপতি আলা উদ্দিন মামুন, সিনিয়র সহ সভাপতি কিউ এম ফররুখ আহমদ ফারুক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামরুল শামীম, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ এবং পৌর জাপার সভাপতি নাজিম উদ্দিন ঠিকাদার, সাধারণ সম্পাদক জুবেল আমিন সহ নেতৃবৃন্দ বলেন, গত ১৪ আগস্ট উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর জাপার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন পরবর্তী জাতীয় পার্টির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে যে কমিটি উপহার দেয়া হয়েছে এর মধ্য দিয়ে উপজেলা ও পৌর জাতীয় পার্টি সহ সহযোগী সংগঠনের কার্যক্রম আরো শক্তিশালী হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে ৯টি ইউনিয়ন, পৌরসভা ও সকল ওয়ার্ডে জাপার কমিটি গঠন করা হয়েছে। যারা কমিটি থেকে বাদ পড়েছেন, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য ব্যাপক সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করা হবে বলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঘোষণা দেন। সেই সাথে সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থীকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না