editor
প্রকাশিত: 9:25 PM, August 30, 2023
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) রাতে নগরীর সুবহানীঘাটস্থ ভেজিটেবল মার্কেটে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ এর পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমদুর রব, লুতফুর রহমান লিলু, ছাদ উদ্দিন, নুরুল ইসলাম সুমন, সহ সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, মো. পংকী মিয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুহেদ, আব্দুল মুহিত স্বপন, রাজু মিয়া, শামীম চৌধুরী, আনিছুর রহমান তিতাস, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, সদস্য তানিমুল ইসলাম, সদস্য আব্দুস ছালাম, জাবেদুল ইসলাম দিদার, কামাল আহমদ, ফরহাদুজ্জামান চৌধুরী প্রমুখ।
সংগঠনের সভাপতির মৃত্যুতে সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সহ সভপতি আতিকুর রহমান আতিককে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়াও কোন সদস্য ধারবাহিক ৩টি সভায় অনুপস্থিত হইলে কার্যকরি কমিটি থেকে অব্যাহতি, মাসিক চাঁদা আদায়ের সিদ্ধান্ত, নব-নির্বাচিত মেয়রকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের কয়েকজন সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব করেন সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন কোষাধ্যক্ষ কয়ছর আলী।
সভায় সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিশেষ আলোচনা করা হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন