editor
প্রকাশিত: 3:56 PM, September 3, 2023

ছবি- সুমন আহমদ
টানা কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ সিলেটর জনজীবন। মাঝে মধ্যে কিছু বৃষ্টি হলেও তা তাপমাত্রায় তেমন প্রভাব ফেলেনি। গেল সপ্তাহজুড়ে সূর্যের দাপট অতটা বেশি না থাকলেও ভ্যাপসা গরমে নাকাল সিলেটের মানুষ। তবে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই বেড়েছে সূর্যের দাপট। সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সিলেটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিনের অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা রাস্তায় বের হওয়া মানুষের। তবে আজ সকাল থেকেই তাপমাত্রা বেশি অনুভুত হচ্ছে। যার ফলে দুর্বিষহ হয়ে পড়েছে জীবনযাত্রা। একান্ত জরুরি কাজ ছাড়া ঘর থেকে রাস্তায় বের হওয়া যাচ্ছে না। চোখে-মুখে যেন আগুনের তাপ লাগছে।
মহানগরীর টিলাগড় এলাকায় একটি ভবনে নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা। তারা জানান, অন্যান্য সময় রোদে কাজ করলে প্রচুর ঘাম হয়। তবে এখন তেমন ঘাম হচ্ছে না। কিন্তু ঠোঁট ফেটে যাচ্ছে। অস্বস্তি লেগেই থাকছে।
তাতিপাড়া এলাকার বাসিন্দা দিপ্ত জানান, এতদিনের গরম কিছুটা সহনশীল ছিল। তবে আজকের গরমটা সহ্যের বাহিরে। ঘর থেকে বের হতে পারছিনা।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশেও পরছে। এখন যে তাপপ্রবাহ চলছে, এটি আগামী কয়েকদিন থাকবে। সেই পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এরপর হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে। তখন বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কিছুটা বৃষ্টি হতে পারে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়