editor

প্রকাশিত: 2:37 PM, September 4, 2023

সমুদ্রবিজ্ঞান নিয়ে গবেষণা করবে সিকৃবি

সমুদ্রবিজ্ঞান নিয়ে গবেষণা করবে সিকৃবি

বর্তমানে ব্লু ইকোনমি বা সমুদ্রনির্ভর অর্থনীতি বেশ সম্ভাবনাময়। যদিও বাংলাদেশে সামুদ্রিক মৎস্যসম্পদ অথবা জীবজগৎ বিষয়ে যতটা গবেষণা হয়েছে, সমুদ্রের ভৌত, রাসায়নিক এবং ভূতাত্ত্বিক বিষয়ে এখনো ততটা গবেষণা হয়নি। বঙ্গোপসাগর সম্পর্কিত বহু বিষয় এখনো অজানা।

এবার সমুদ্র নিয়ে যৌথ গবেষণায় নামছে উত্তর-পূর্বাঞ্চলের কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ইতোমধ্যে সমুদ্রবিজ্ঞান ও প্রযুক্তি যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে সিকৃবি ও ঢাবি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, ৩ সেপ্টেম্বর (রোববার) ঢাবির প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আখতারুজ্জামান এবং সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন ঢাবির কোষাধ্যক্ষ প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ এবং সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম।

সমুদ্রবিজ্ঞান নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের এই চুক্তি গবেষণাখাতে নতুন আশার সঞ্চার করলো। উভয় বিশ্ববিদ্যালয় তাদের ল্যাবরেটরি সুবিধা, বৈজ্ঞানিক সরঞ্জাম ও তথ্য-উপাত্ত বিনিময় করবে।

এছাড়া এই চুক্তির আওয়তায় যৌথভাবে বৈজ্ঞানিক সেমিনার, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে ঢাবি ও সিকৃবি।

সিকৃবি থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, উপকূলীয় ও সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোস্তফা সামছুজ্জামান এবং একই বিভাগের শিক্ষক ড. পার্থ প্রতীম বর্মন। চুক্তি অনুষ্ঠানের সমন্বয় করেছেন বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক ড. তিলক চন্দ্র নাথ।

উল্লেখ্য, বিশ্বের জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক অর্থনীতি, যোগাযোগ ও পরিবহন, টেকসই উন্নয়ন ইত্যাদি নানা ক্ষেত্রের সঙ্গে সমুদ্র ভীষণভাবে জড়িত। ক’বছর আগেই বাংলাদেশ আইনি লড়াইয়ে জয়ী হয়ে নির্দিষ্ট সমুদ্রসীমা অর্জন করেছে। এখন এই বিশাল বঙ্গোপসাগরের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রয়োজন গবেষণা ও দক্ষ জনশক্তি। এই লক্ষ্যে এখন থেকে সমুদ্রবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যৌথভাবে কাজ করবে সিকৃবি ও ঢাবি।

এস এস

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন