editor
প্রকাশিত: 8:17 PM, September 4, 2023
যুক্তরাজ্যের প্রাচীনতম খেতাব ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সমাজসেবক জেইন বখত (২২)। লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ড হলে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) জেইন বখতের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যের সিভিল সার্ভেন্ট জেইন বখত সুনামগঞ্জের বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী শাহাগীর বখত ফারুকের ছেলে। ছেলের সম্মাননা পাওয়ার তথ্য নিশ্চিত করে শাহাগীর বখত গণমাধ্যমকে বলেন, সিটি অব লন্ডন করপোরেশন ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন খেতাব দিয়ে থাকে। ১২৩৭ সালে শুরু হওয়া এই সম্মাননা ১৯৯৬ সাল পর্যন্ত শুধু ব্রিটিশ ও কমনওয়েলথ নাগরিকদের জন্য ছিল। ১৯৯৬ সালের পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স ফিলিপ, রানিমাতা কুইন এলিজাবেথ, কিং চার্লস, প্রিন্সেস ডায়না, উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট অ্যাটলি, মার্গারেট থ্যাচার, ফুটবলার হ্যারি কেইন, নেলসন ম্যান্ডেলা, স্টিফেন হকিংসসহ অনেক বিখ্যাত ব্যক্তি সিটি অব লন্ডন সম্মাননায় ভূষিত হন।
শাহাগীর বখতের বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকায়। তাঁদের পরিবারটি সুনামগঞ্জে ‘বখত পরিবার’ হিসেবে পরিচিত। তাঁর চাচা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন বখত মুহিত। আরেক চাচা নাদের বখত সুনামগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র।
নাদের বখত গণমাধ্যমকে বলেন, ‘জেইন বখতের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত সম্মানের।পারিবারিকভাবে আমরা অবশ্যই গর্বিত। পাশাপাশি বাঙালি হিসেবে এটি সবার জন্য গর্বের। তাঁর অবস্থান থেকে তিনি নিশ্চয়ই বাংলাদেশের সম্মান-মর্যাদা বৃদ্ধিতে কাজ করবেন।’
শাহাগীর বখতের আরেক ছেলে শাহনান বখত (৪০) যুক্তরাজ্যের সিটি অব লন্ডন করপোরেশনের কাউন্সিলম্যান। গত বছরের ২৪ মার্চ এই নির্বাচন হয়। তাঁর ওয়ার্ড ব্রড স্ট্রিট। তিনি সেখানকার ইনভেস্টমেন্ট ব্যাংকের একজন ভাইস চেয়ারম্যান। শাহনান বখত দ্বিতীয় বাঙালি, যিনি করপোরেশনের এই পদে বিপুল ভোটে নির্বাচিত হন। করপোরেশনের নীতিনির্ধারক হিসেবে কাজ করেন কাউন্সিলম্যানরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাগীর বখত একসময় সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। ১৯৭৩ সালে যুক্তরাজ্যে যান। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির মনোনয়ন নিয়ে তিনি দুইবার পার্লামেন্ট নির্বাচন করেছেন। তিনি ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে প্রধান উপদেষ্টা। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। সবার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে। মেয়ে তাহিরা লুথফানা ইভা রয়েল লন্ডন হাসপাতালের ফার্মাসিউটিক্যালস টেকনিশিয়ান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন