editor
প্রকাশিত: 6:44 PM, September 6, 2023
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন বিনয় চন্দ্র রায়। সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিনয় চন্দ্র রায় জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক অভিনন্দন বার্তায় সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন, বিনয় চন্দ্র রায় সমিতির সাবেক সাংগঠনিক ও অর্থ সম্পাদক ছিলেন, বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করছেন। তার সাংগঠনিক দক্ষতার সুফল হিসেবে জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদ লাভ করেছেন। তার কার্যক্রমের মাধ্যমে কমিটির কার্যক্রম আরো গতিশীল হবে। আগামীতে আরো বড় দায়িত্বশীল পদ লাভ করে বিনয় চন্দ্র রায় চাঁদপুরবাসীর ভাবমূর্তি উজ্জ্বল করে সুনাম বয়ে আনবে বলে সমিতির নেতৃবৃন্দ আশাবাদ ব্যাক্ত করেন।
এদিকে সিলেট জেলা যুব লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় বিনয় চন্দ্র রায় বাংলাদেশ আওয়ামীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল হোসেন খান নিখিল, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সাবেক ছাত্রলীগ নেতা বিনয় চন্দ্র রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে দীর্ঘদিন থেকে সিলেট জেলা যুবলীগের সাথে আন্দোলন সংগ্রাম ও মহামারী করোনা ভাইরাস ও ভয়াবহ বন্যা সহ বিভিন্ন দুর্যোগে মানুষের কল্যাণে কাজ করেছেন, কার্যক্রমে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করায় তাকে জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক করা হয়েছে। দায়িত্ব পালনে বিনয় চন্দ্র রায় সকলের আন্তরিক সহযোগিতা ও আশির্বাদ কামনা করেছেন।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন