editor
প্রকাশিত: 9:13 PM, September 7, 2023
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাষ্ট্রের মিশিগান শাখার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার মোঃ কামাল হোসেন লিলু।
গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মিশিগান বিএনপি’র আংশিক কমিটিকে অনুমোদন দিয়েছেন।
মিশিগান বিএনপির নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি সিলেটের দেওয়ান আকমল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি চট্টগ্রামের মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক সিলেটের সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সিলেটের মঞ্জুরুল করিম তুহিন।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির নবগঠিত কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন লিলু বিগত দিনে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে লিলু প্রবাসেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কার্যক্রমের সাথে সক্রিয় থাকায়, কাজের মূল্যায়ন হিসেবে তাকে মিশিগান বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির নবগঠিত কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লাভ করায় কামাল হোসেন লিলু বিএনপি চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দায়িত্ব পালনে লিলু সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির নবগঠিত কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লাভ করায় কামাল হোসেন লিলু-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সোনাহর আলী সোহেল।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, লিলুর নেতৃত্বে মিশিগানে বিএনপির কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন