editor
প্রকাশিত: 9:17 PM, September 7, 2023
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: শান্তিতে নোবেল বিজয়ী কিংবদন্তী মানবসেবী মাদার তেরেসা’র ১১৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে“আর্ত-মানবতার সেবায় মাদার তেরেসার অবদান” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন ঢাকায় “মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৩ পেলেন মৌলভীবাজারে সাংবাদিক কপিল দেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিল।
মূল প্রসঙ্গ উপস্থাপন করেন,প্রফেসর ডক্টর আনিসুজ্জামান সাবেক উপাচার্য্য। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহমেদ, চেয়ারম্যান, এনএনবি সংবাদ সংস্থা ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মুহাম্মদ আতাউল্লাহ খান চেয়ারম্যান, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী সাবেক উপমন্ত্রী, ১৪ দলের কেন্দ্রীয় নেতা, ড মোহাম্মদ জাকারিয়া সাবেক সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন,লায়ন এম. এ আউয়াল সাবেক এমপি, চেয়ারম্যান, ইসলামি গণতান্ত্রিক পার্টি, মোঃ আল-মামুন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এ এম গোলাম ফারুক মজনু পরিচালক পরিচালক সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত ৬১ জনকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২৩ প্রদান করা হয়।
উল্লেখ” কপিল দেব জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও জাতীয় অনলাইন নিউজ পোটাল রেডটাইমস ডটকম বিডি এর নিউজ ডেস্ক ইনচার্জ এর দায়িত্ব পালন করছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন