editor
প্রকাশিত: 7:34 PM, January 2, 2023
দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ রবিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী রোটারিয়ান মোঃ আব্দুল লতিফ।
দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মিসেস ফাতেমা ইয়াছমিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুর রহমান, সেলিম আহমদ, আনোয়ার হোসেন, মামুন আহমদ, ফারজানা আহমেদ, সহকারী শিক্ষক লুৎফুর রহমান চৌধুরী, এস.এম আব্বাস উদ্দিন, সৈয়দ নেছার আহমদ প্রমুখ।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীর বই উৎসবে উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ।
বই উৎস অনুষ্ঠানে বক্তারা বলেন, বই জ্ঞানের ভান্ডার। পাঠ্য বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়। তাই নতুন বই পেয়ে যত্নকরে রাখলে চলবে না, বই পড়তে হবে। বক্তারা বলেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকার প্রতি বছরের ন্যায় এবারও বিনামূল্যে নতুন বই দিয়ে শিক্ষার্থী লেখাপড়ায় উৎসাহিত করছেন। তা বিশ্বে প্রশংসিত হয়েছে। নতুন বই হাতে নিয়ে উল্লাসিত হয়ে শিক্ষার্থীর বাড়ি ফিরার দৃশ্য সবাইকে আনন্দ দেয়। বক্তারা বছরের প্রথম থেকেই শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে বই পড়ার আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন