editor
প্রকাশিত: 6:55 PM, September 9, 2023
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: জঙ্গিবিরোধী অভিযানে বিশেষ ভূমিকা রাখায় মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএম (বার) অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ।
জানা যায়, সম্প্রতি কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলী বাইশালী টিলায় জঙ্গি আস্তানায় সিটিটিসি’র সাথে অভিযান পরিচালনা করে ৩০ জন জঙ্গি সদস্যকে গ্রেফতারসহ বিপুল পরিমান জিহাদী বই, আগ্নেয়াস্ত্রের গুলি ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করার জন্য ওসি আব্দুছ ছালেককে বিশেষ পুরষ্কারে ভূষিত করা হয়। ওসি আব্দুছ ছালেক ইতিপূর্বে ৭ বার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
তাছাড়া ৮টি চোরাই মোটর সাইকেল ও প্রাইভেটকার উদ্ধার পূর্বক আন্তঃজেলা চোর চক্রের সদস্যদের গ্রেফতারসহ থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ও মাদক দ্রব্য উদ্ধার করার চলতি আগস্ট মাসে পুরষ্কারের অভিন্ন মানদন্ডে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন