editor
প্রকাশিত: 6:59 PM, September 9, 2023
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও খন্দকার আব্দুল মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবী শিক্ষার্থীরা জাতির প্রেরণার উৎস।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের প্রথমে লক্ষ্য ঠিক করতে হবে। এগিয়ে যেতে হলে পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতাও বাড়াতে হবে। বিভিন্ন স্কিল আয়ত্ত, ডিবেটিং, স্কাউটিং, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণসহ সভা-সেমিনারে অংশগ্রহণ করে নিজের প্রোফাইল বড় করতে হবে। তাহলে সহজেই নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
তিনি শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট হাউশা সদরস্থ সাবিনা কমিউনিটি সেন্টারের হলরুমে ব্রাদার্স নেটওয়ার্ক ইন ইউরোপ এর উদ্যোগে আয়োজিত ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ব্রাদার্স নেটওয়ার্ক ইন ইউরোপ এর সভাপতি জইন ইউ আহমেদ জনির সভাপতিত্বে এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও পশ্চিম সদর ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কামরান উদ্দিন অপু পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাকেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ল’কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সমাজ সেবক ডাক্তার খলিলুর রহমান, সমাজ সেবক মোরাদ হোসেন, প্রাইম আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সমাজ সেবক যুবনেতা উসমান গনী, সমাজ সেবক তুফায়েল আহমেদ, সমাজ সেবক শিহাব খান, উসমান হারুন পনির, আঙ্গুর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবুল আহমেদ, ওয়াহিদ রুকন, মুহিব্বুর রহমান মুহিব, মাহবুব আহমেদ, জাহাঙ্গীর আলম, ফয়ছল আহমেদ, ডালিম চৌধুরী, লিটন আহমেদ, সাইফুল ইসলাম, হানিফ, রেজাউল হক রেজা, সুহানুর রহমান সুহান, জাবেদ, সানি, মুক্তাদির, নোমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন