editor
প্রকাশিত: 3:26 PM, September 10, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট ৪ আসেন সম্ভাব্য সংসদসদস্য পদপ্রার্থী গোলাপ মিয়ার মতবিনিময় সভা । গত (৯ সেপ্টেম্বর) শনিবার বিকলে ৫টায় জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি ঠাকুরের মাটি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলাপ মিয়া বলেন আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে এ আসনের অন্তর্গত জৈন্তাপুর , গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত চষে বেড়াচ্ছি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারই নির্দেশনার আলোকে কাজ করে যাচ্ছি। এছাড়াও সমাজের বিভিন্ন পীড়িত মানুষদের ভাগ্যোন্নয়নে আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার দলের সম্মানিত নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা নিয়েই আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হলে এই জনপদের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট সহ সকল অবকাঠামোগত উন্নয়ন সাধনে আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং একজন আইন প্রণেতা হিসেবে যা কিছুই আপনাদের স্বার্থসংশ্লিষ্ট তাতেই সর্বদা একনিষ্ঠ হয়ে আপনাদের স্বার্থ হাসিলে আপনাদের একজন সেবক হিসেবে কাজ করবো । এতে সকলের দোয়া সহযোগিতা কামনা করছি।
সভায় চিকনাগুল ইউপির সাবেক মেম্বার হাফেজ আব্দুল মুসাব্বির ফরিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ আলী, আবুল হোসেন, সমাজসেবী আকমল হোসেন চৌধুরী, লাল মিয়া সহ অসংখ্য মানুষ।
এর আগে তিনি স্থানীয় এলাকায় অবস্থিত সামাজিক কবরস্থান পরিদর্শন করে কবরস্থান উন্নয়ন কাজে সহযোগিতা করার আশ্বস্ত করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন