editor

প্রকাশিত: 11:49 AM, September 11, 2023

কাফন পরে আমরণ অনশনের হুঁশিয়ারি ম্যাটস শিক্ষার্থীদের

কাফন পরে আমরণ অনশনের হুঁশিয়ারি ম্যাটস শিক্ষার্থীদের

ডিএসএস ডেস্ক :: উচ্চশিক্ষার সুযোগসহ চার দফা দাবি জানিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন এই হুঁশিয়ারি দেন তারা।

২৪ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা না গেলে ২৫ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফন পরে আমরণ অনশন কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন ম্যাটস শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে ম্যাটস শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৭৩-১৯৭৮) উচ্চশিক্ষার কথা উল্লেখ থাকলেও স্বাধীনতার পঞ্চাশ বছরেও তা কার্যকর হয়নি। ডিপ্লোমা মেডিকেল তথ্য ডিএমএফ কোর্স সম্পন্ন করা প্রায় ৩০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীন। অথচ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে শূন্য পদ তিন হাজার ৪০০। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী।

তারা বলেন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সই করা এক স্মারকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের (ম্যাটস) নতুন কোর্স কারিকুলাম দেওয়া হয়। কিন্তু এই কোর্স-কারিকুলামের মাধ্যমে আমাদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপসহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে বঞ্চিত করা হয়েছে, যা আমাদের জাতীয় জীবনে দক্ষ জনবল হিসেবে গড়ে উঠতে বাধা হয়ে দাঁড়াবে।

শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আগের লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড করার সিদ্ধান্ত থাকলেও গত ৭ আগস্ট সংবাদমাধ্যমের সূত্রে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ অ্যালায়েড হেলথ শিক্ষাবোর্ড আইন-২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যা আমাদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ব্যানারে সংগঠিত হয়ে চার দফা দাবি জানিয়েছি।

তারা আরও বলেন, দাবি আদায়ে আমরা এর আগে ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট, সব সরকারি ম্যাটসের প্রশাসনিক ভবনে তালা ঝোলানো, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মুখে অবস্থান কর্মসূচি করেছি। কিন্তু এখন পর্যন্ত দাবি আদায়ে কোনো কার্যকর তৎপরতা দেখা যায়নি। তাই আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্য আমাদের দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা না গেলে পরদিন ২৫ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফন পরে আমরণ অনশনের কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি।

তাদের দাবিগুলো হলো-

১। বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়া।

২। অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে আগের মতো এক বছরের ইন্টার্নশিপসহ অসংগতিপূর্ণ কোর্স-কারিকুলাম সংশোধন করা।

৩। এলায়েড হেলথ শিক্ষা বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন করা।

৪। অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা (কমিউনিটি ক্লিনিকসহ সব সরকারি ও বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে পাস করা ডিএমএফদের পদ সৃষ্টি করে পদায়ন করা)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মাহবুব তালুকদার, মো. মুজাহিদুল, মো. হাসিবুল ইসলাম, প্রচার সমন্বয়ক মেহেদী হাসান প্রমুখ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে