editor
প্রকাশিত: 5:03 PM, September 11, 2023
ডিএসএস ডেস্ক :: প্রতিটা অফিসেই কম বেশি চা-কফি খাওয়ার সুযোগ থাকে। এই যুগে এ ব্যবস্থা না থাকলে কর্মীদের চাঙ্গা করা যায় না। টানা কয়েক বছর চাকরি করলেও ওই চা-কফি নিয়ে কোনো আলোচনা হয় না। কিন্তু চীনের আনহুই প্রদেশে ঘটেছে বিরল একটি ঘটনা। কর্মী চাকরি ছাড়া পর অফিসে যত কাপ চা খেয়েছেন, তার বিল পরিশোধ করতে হয়েছে।
ঘটনা চীনের আনহুই প্রদেশের। সেখানে দুই কর্মী চাকরি ছেড়েছিলেন। খুবই স্বাভাবিক ঘটনা, আমরা সকলেই ছেড়ে থাকি। কিন্তু পরের ধাপে যা ঘটল, সেটা কোনও মতেই স্বাভাবিক নয়। অনেক অফিসই তার কর্মীদের জন্য বিনামূল্যে চা-কফির ব্যবস্থা রাখে। এই অফিসেও তা ছিল। এবার যে দুই কর্মী কাজ ছেড়েছেন, বস তাদের কাছ থেকে অফিসে থাকার সময়ে তারা যত কাপ চা খেয়েছেন সব মিলিয়ে, তার দাম চেয়ে বসলেন।
বিষয়টা মৌখিক স্তরেই সীমিত ছিল না, ওই টাকা আদায়ের জন্য রীতিমতো আইনি চিঠিও ধরিয়েছেন ভদ্রলোক। সেই চিঠি পেয়ে কর্মীরা স্বাভাবিক ভাবেই অবাক হয়েছেন। সব থেকে বড় কথা, টাকার অঙ্কটাও নেহাত কম নয়। চীনে মদ খাওয়ার প্রবণতা কমাতে হালে জনপ্রিয় হয়েছে দুধ-চা, তার দাম যেতে পারে ৯০ থেকে ২৮৮ ইউয়ান পর্যন্ত।
যাই হোক, কর্মীরা গুণে গুণে ১৭ হাজার ইউয়ান অফিসের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন, এ নিয়ে মামলা লড়ে সময় নষ্ট করতে যাননি। তবে ঘটনা তারা ফলাও করে ছেড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিক ভাবেই বিশ্ব এখন তাদের বসের নিন্দায় পঞ্চমুখ। বস কী বলছেন? ভদ্রলোক দোষ চাপিয়েছেন তার প্রেমিকার ঘাড়ে, ওই নারীর জেদেই না কি আইনি নোটিস পাঠানো হয়েছিল, দাবি তার।
সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে নিউজ এইটিন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন