editor

প্রকাশিত: 8:13 PM, September 11, 2023

প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: নুরুল ইসলাম নাহিদ

প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: নুরুল ইসলাম নাহিদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই দেশজুড়ে উন্নয়নের জোয়ার লেগেছে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকতায় বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সব সূচকে যুগান্তকারী মাইলফলক স্পষ্ট করেছে। বাংলাদেশ আজ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল।

তিনি আরে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক এবং যোগাযোগ অবকাঠামো নির্মাণের মধ্য দিয়ে ইতোমধ্যে যোগাযোগ খাতে রীতিমতো বিপ্লব হয়েছে। আজকের প্রকল্পের চুক্তির মাধ্যমে যে উন্নয়ন হবে গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষীপাশা ইউনিয়নের জনগণ উপকৃত হবেন।

তিনি সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সিলেটের বাস্তবায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় জাপান সরকারের আর্থিক সহায়তায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন “আসদ খাল লক্ষীপাশা-লক্ষণাবন্দ” উপ প্রকল্পের (এসপি নং-৭৫১২১) ত্রিপক্ষীয় বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

৪নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও এলজিইডি গোলাপগঞ্জ উপজেলার প্রকৌশলী মো: মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী কে. এম. ফারুক হোসেন, গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, আইডিএস সিলেট বিভাগের মো: হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম প্রমুখ।

প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: নুরুল ইসলাম নাহিদ

উক্ত প্রকল্প বাস্তবায়ন হলে গোলাপগঞ্জ উপজেলা লক্ষীপাশা ও লক্ষীবন্দ ইউনিয়নের ৩০০ হেক্টর জমি আগাম বন্যা ও খড়া মৌসুমে পানির অভাব থেকে পরিত্রান পাবে এবং কৃষি কাজের বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। প্রকল্পটির বাস্তবায়নের ফলে দুটি ইউনিয়নের ৩১৩টি পরিবার উপকৃত হবে। প্রায় পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে ৩টি রেগুলেটর, ৩টি আউটলেট, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির জন্য ১টি অফিস ঘর নির্মাণ, ২ কিলোমিটার খাল পুনঃ খনন, ৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রায় তিন হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিব স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপির উপস্থিতিতে এলজিইডি, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মধ্যে উপ-প্রকল্পটি বাস্তবায়নের জন্য চুক্তি সাক্ষরিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন