editor
প্রকাশিত: 5:15 PM, September 13, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেট গাড়ি সহ ভারতীয় ২৯৭ পিস মোবাইল ফোন আটক করে।
বুধবার ( ১৩ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদ পেয়ে সিলেট তামাবিল জাফলং সড়কে বিভিন্ন প্রাইভেট যানবাহন তল্লাসি করে কাটাগাং নামক স্থানে তামাবিল হাইওয়ে পুলিশের সহযোগিতায় একটি প্রাইভেট গাড়ি (সিলেট-খ ১১-০২৯৬) আটক করে থানায় নিয়ে আসে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মার নেতৃত্বে অভিযানে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) ও অফিসার (তদন্ত) মো: আব্দুর রব সহ পুলিশের একটি টিম অভিযানে অংশ গ্রহন করেন। থানায় আটক করে নিয়ে আসা প্রাইভেট গাড়ি তল্লাসি করে গাড়ি থেকে ৪টি ক্যাটুনে ম্যাড়ানো ২৯৭ পিস ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মোবাইল সেট উদ্বার করা হয়। এসময় প্রাইভেট গাড়ির চালক নলজুড়ী এলাকার বাসিন্দা ইউসুফ আলী-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে আটক ভারতীয় মোবাইল সেটের বাজার মূল্য আনুমানিক ৪৫ লক্ষ টাকা হবে। এই ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা বলেন, আমরা গোপন সংবাদ পেয়ে সকালে সিলেট তামাবিল সড়কে হাইওয়ে পুলিশ সহযোগিতায় অভিযান পরিচালনা করি। এ সময় একটি প্রাইভট গাড়ি তল্লাসি করে ভারতীয় অবৈধ পন্য থাকায় গাড়ি আটক করে থানায় নিয়ে আসি। গাড়ি’টি তল্লাসি করে ভারতীয় ২৯৭ পিস মোবাইল জব্ধ করা হয়।
তিনি জানান, জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সীমান্ত চোরাচালান ব্যবসা বন্ধ ও প্রতিরোধে জৈন্তাপুর পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী’র অভিযান অব্যাহত রয়েছে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়