editor

প্রকাশিত: 1:37 PM, September 14, 2023

সিলেটে আবারও ডাকাতি

সিলেটে আবারও ডাকাতি

ডিএসএস ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় আলেমের বাড়িতে ডাকাতির ৩দিন পর আবারও একই কায়দায় ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে। সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টায় মোগলাবাজার থানা এলাকার সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামের ইস্তেশামুল গণি তাজেল এর বাড়িতে এ ডাকাতি ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির লোকজন কে আহত করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মোগলাবাজার থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টায় মোগলাবাজার সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামের মৃত-তালেবুল গণি ইস্তেশামুল গণি তাজেল (৪২) এর বাড়িতে ডাকাতরা হানা দেয়। ৮/৯ জনের ডাকাত দল বাসার গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা লোহার রড, রামদা ছুরি ও ডেগার দিয়ে বাসায় বসবাসকারীদের আঘাত করে। এতে তাজেল গুরুতর আহত হন।

এ সময় ডাকাত দল বাসা থেকে ৩/৪ ভরি স্বর্ণালঙ্কার, সিসি টিভির ডিভিডি রেকর্ডার, আইফোন মোবাইল ৩টি মোবাইল, ১টি টিবিএস মেট্রো প্লাস মোটরসাইকেল ও ৩লক্ষ নগদ টাকাসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, ডিসি (দক্ষিণ) সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমায় এক আলেমের বাড়িতে ডাকাতরা হানা দিয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার গোপশহর এলাকার মাওলানা ইউসুফ আলীর বাড়িতে ৯-১০ জনের মুখোশ পরা ডাকত দল হানা দেয়।

এসময় ডাকাতরা ইউসুফ, তার মা ও স্ত্রী এবং দুই ভাইকে বেধড়ক মারধর করে। আহত ইউসুফ আলী ও তার দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন। ঘরের সামনের দরজা ভেঙে ডাকাত দল ওই ব্যক্তির ঘরে প্রবেশ করে তাদের মারধর করেছে এবং মোবাইল ফোনসহ কিছু মালামাল লুট করেছে।

খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানপুলিশের একটি দল। তবে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়