editor
প্রকাশিত: 8:40 PM, September 14, 2023
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড গঠন, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ায় ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা: অরুনাভ দে সভাপতিত্বে ও সদস্য সচিব অজয় চন্দ্র দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য স্বপন কুমার দেব রতন, ভানু পুরকায়স্থ, বিষ্ণু পদ দত্ত, বিধান চন্দ, চিত্ত রঞ্জন মল্লিক, অশোক ধর প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন, মানববন্ধনে বক্তারা বলেন, দূঃখের বিষয় গত সাড়ে ১৪ বছরেও সরকার তাদের ইস্তেহার অনুযায়ী হিন্দুদের অধিকার রক্ষায় কাজ করেনি। এরফলে হিন্দুদের জমি দখল, নাবালিকা মেয়েদের ফুসলিয়ে নিয়ে আইন বহির্ভুতভাবে ধর্মান্তরকরন, হিন্দুদের উপর হামলা, মন্দির ও প্রতিমা ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলা দেওয়ার ঘটনা চলছে। অধিকাংশ ক্ষেত্রে হিন্দু নির্যাতনের ঘটনায় ন্যয় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না। তাই আজ বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ তিন দফা দাবিতে দেশব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করছে।আগামি সংসদীয় নির্বাচনের আগে বর্তমান সরকার এসব দাবি না মানলে তারা বৃহত্তর কর্মসুচি নেবে।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সত্য পাল, রামকৃষ্ণ ভট্টাচার্য, জুয়েল দে, মতি লাল ভট্টাচার্য, অনন্ত মল্লিক, বিকাশ পাল, বিদ্যুৎ দাস,চন্দন মল্লিক, পিংকু দাস, রিপন মল্লিক, মোহন মল্লিক, সমিরন দাস, কনক ধর প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন