editor
প্রকাশিত: 9:53 PM, September 14, 2023
বর্ণালী মিউজিক গ্যালারীর ব্যানারে দেব বাবুলের কথায় সিলেটের উদীয়মান জনপ্রিয় কণ্ঠশিল্পী পল্লব ভট্টাচার্য্যের কণ্ঠে ও সূরে স্টুডিও মনপুরার সঙ্গীত আয়োজনে “অপেক্ষা” শিরোনামের একটি গান মুক্তি পেয়েছে ইউটিউব সহ সব অনলাইন প্লাটফর্মে (গানটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন https://www.youtube.com/watch?v=Ay6Q9g74ZMo)
গত ১১ সেপ্টেম্বর এই গানটি ইউটিউবে খুব জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেকে গানটিকে সাদরে গ্রহণ করেছেন।
গানটির শিরোনাম ‘অপেক্ষায় ছিলাম দিনটির আসবে কবে, আজ সখী দেখা হবে তোমারই সনে, নয়নে নয়নে আজ হবে কথা, বুঝে নিয়ো তুমি সখী প্রেমেরই ভাষা, যে কথা বলিনি আমি কারো সাথে, সে কথাই বলবো সঙ্গোপনে, যে কথা বলিনি আমি কারো সাথে, সে কথাই বলবো সঙ্গোপনে’। গানটি নিয়ে অনেক উচ্ছাস উদ্দীপনা ছিলো আয়োজকদের মনে। গানটিতে অভিনয় করেছেন পল্লব, নিলা, রিংকু ও বিন্দু।
বর্ণালী মিউজিক গ্যালারীর পরিচালক বাবুল দের সভাপতিত্বে ও রিপন এষ চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় তিনি বলেন, মানুষের স্বপ্ন ঠিক তেমনি, স্বপ্ন আশ্রয় দিতে হবে আশ্রয় পেলে স্বপ্ন বাধে। মানুষ যতদিন বেঁচে থাকবে, ততোদিন স্বপ্নই দেখবে। তিনি আরো বলেন, আমার সোনার বাংলা এই গানটি মানুষের হৃদয় ভরে উঠেছে। এই বাংলায় চিরদিন এই গান মানুষের হৃদয়ে মধ্যে থাকবে। গান দিয়ে শিল্পীরা কতকিছু বোঝাতে পারেন। দেশপ্রেম, সমাজের কথা, মানুষের কথা, প্রেম-ভালোবাসার কথা, গানের মাঝে মানুষ পায়। তিনি বর্ণালী মিউজিক গ্যালারীর স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের সফলতা কামনা করেন। এসময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন