editor
প্রকাশিত: 11:11 AM, September 16, 2023
ইকবাল হোসেন তালুকদার :: ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতায় এক লক্ষ একান্ন হাজার প্রতিযোগীকে হারিয়ে সামিরা মুকিত চৌধুরী দেশসেরা বাংলাবিদ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের নাইস বাংলা চাইনিজ রেস্টুরেন্টে নবীগঞ্জ আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশসেরা বাংলাবিদ সামিরা মুকিত চৌধুরী’র পিতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের সহ সভাপতি সালেক তালুকদার, পারভেজ চৌধুরী, সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক সাইফুর রহমান খাঁন, যুবলীগের যুগ্ম আহবায়ক মাক্কু, সামিরা মুকিত চৌধুরীর চাচা, সুপ্রিম কোর্টের আইনজীবী রফি চৌধুরী, ছাত্রলীগ নেতা মিজান খাঁন, কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক নাসির আহমেদ, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, নিঃস্বার্থ রক্তদান সংগঠনের আহবায়ক রবিন আহমেদ সেজু, নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল তালুকদার, আমড়াখাইর লাল সবুজ সংগঠনের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ফজলুল করিম, জাকারিয়া আহমেদ, ছাত্রলীগ নেতা তারেক রহমান, সুহেল তালুকদার প্রমুখ।
আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ দিলু মিয়া তালুকদার বলেন, আজকের তরুণ/তরুণী আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবে। তাই আমরা পরস্পরকে সম্মান, শ্রদ্ধা এবং স্নেহ-ভালোবাসা দিয়ে তরুণ তরুণীদেরকে উৎসাহ দিলেই তারা আমাদের জন্য সুন্দর, সুস্থ, সামাজিক ও রীতিনীতি গঠন মূলক সমাজ বিনির্মানে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন