editor

প্রকাশিত: 11:41 AM, September 16, 2023

যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম চুক্তিকে নতুন শীতল যুদ্ধ হিসেবে দেখছে চীন

যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম চুক্তিকে নতুন শীতল যুদ্ধ হিসেবে দেখছে চীন

ডিএসএস ডেস্ক :: যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে চুক্তিকে নতুন এক শীতল যুদ্ধ হিসেবে দেখছে চীন। তবে ভিয়েতনাম এমন যুক্তির সঙ্গে একমত নয়। গত সপ্তাহান্তে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি নগুয়েন ফু থ্রোং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান। স্বাক্ষর করেন চুক্তি। এতে চীনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তারা বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন এক শীতল যুদ্ধের আবহ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। এ জন্য ওয়াশিংটনকে নসিহত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তিনি বলেছেন, আধিপত্য এবং শীতল যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে ওয়াশিংটনকে। উল্লেখ্য, জো বাইডেন এবং থ্রোং তাদের মধ্যে ব্যাপক বিস্তৃত কৌশলগত এক অংশীদারিত্ব বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছেন। ভিয়েতনামের সঙ্গে বেইজিংয়ের যে সম্পর্ক আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে তার সমান হিসেবে দেখা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

মাও নিং বলেছেন, যখন এশিয়ার কোনো দেশের সঙ্গে চুক্তি করবে তখন ওয়াশিংটনের উচিত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মৌলিক নীতি মেনে চলা। তিনি আরও বলেন, আমরা আঞ্চলিক দেশগুলোর জন্য উচ্চাভিলাষী স্থিতিশীলতা, সহযোগিতা ও উন্নয়নে যুক্তরাষ্ট্রকে সম্মান জানাতে বলি।

তিনি উল্লেখ করেন অনেকবার বলা হয়েছে যে, ভিয়েতনামের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক বৈদেশিক বিষয়ক যেকোনো সম্পর্কের ক্ষেত্রে শীর্ষ অগ্রাধিকারে। তবে চীনের এসব দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে পূর্ব এশিয়া ও ওসেনিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর এবং প্রেসিডেন্টের স্পেশাল সহকারী মিরা র‌্যাপ-হুপার বলেন, এটা কোনো শীতল যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্র যেমন অংশীদারিত্ব রক্ষা করে, ভিয়েতনামের সঙ্গে এটা সেই রকমই আধুনিক অংশীদারিত্ব। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের অংশীদারিত্ব মানে এই নয় যে, তাকে ওয়াশিংটন বা বেইজিংয়ের মধ্যে যেকোনো একটিকে শুধু বেছে নিতে হবে।

ভিয়েতনামে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্ক ই. নাপার বলেন, ভিয়েতনামের সঙ্গে নতুন এই সম্পর্ক তেমন কিছুই নয়। তিনি বলেন, এটা আমাদের দুই দেশের বিষয় এবং আমাদের অভিন্ন সমৃদ্ধি, নিরাপত্তা এবং মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক এবং মুক্ত দক্ষিণ চীন সাগর বিষয়ক দৃঢ় মূল্যবোধ।

উল্লেখ্য, পুরো দক্ষিণ চীন সাগরকে নিজের বলে দাবি করে চীন। তাদের এই দাবির কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। মাঝে মাঝেই কোস্টগার্ড ও নৌযান চলাচলে এতে বিঘ্ন ঘটে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোও এই সমুদ্রের মালিকানা দাবি করে। এর মধ্যে আছে ফিলিপাইন, ভিয়েতনাম ও মালয়েশিয়া।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন