editor
প্রকাশিত: 2:05 PM, September 16, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় জাফলং বাস স্ট্যান্ড তাজমহল হোটেলের সামনে মোরশেদ নামের এক বাস হেলপারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১১টায় এ ঘটনাটি ঘটে। নিহত মোরশেদ (২৮)। সে সিলেটের গোয়ানঘাট উপজেলার ফতেহপুর এলাকার আব্দুল লতিফের ছেলে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মোরশেদ নামের বাস হেলপারকে এলোপাতাড়ি ছুরি দিয়ে গলার নিচে ও বাম উরুতে আঘাত করে দুর্বৃত্তরা। এসময় মোরশেদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে মোরশেদকে আহত অবস্থায় বাসস্ট্যান্ডের কয়েকজন প্রথমে ইবনে সিনা হাসপাতলে নিয়ে যায়। ইবনে সিনা হাসপাতালে তাকে না রাখলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোরশেদকে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়