editor
প্রকাশিত: 12:12 PM, September 18, 2023
ডিএসএস ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল তার স্বাস্থ্যের বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গতকাল মানবজমিনকে জানান। আপাতত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি ভালো আছেন। কবে দেশে ফিরতে পারেন প্রশ্নে তিনি জানান, এটা নির্ভর করছে চিকিৎসার ওপর। কারণ হঠাৎ অসুস্থ হয়ে তাকে সিঙ্গাপুরে যেতে হয়েছে। এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানান, শনিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে মন্ত্রী ঢাকা ছাড়েন। ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে।
সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা ছেড়েছেন। ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ ওয়ালিদ ফয়েজও রয়েছেন। গত শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ওবায়দুল কাদেরের। হঠাৎ অসুস্থ হওয়ায় তিনি আর ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরদিন সকালে চিকিৎসার জন্য ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের।
এস এ
4 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
3 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
8 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
5 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
5 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
7 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়