editor
প্রকাশিত: 1:21 PM, September 18, 2023
এম এম সামছুল ইসলাম :: মৌলভীবাজার জেলার জুড়ীতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট ২৩৫৯ এর অন্তর্ভূক্ত উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
ভোটের ফলাফলে সভাপতি পদে ফয়জুল ইসলাম (আনারস) পদে ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শহীদ মিয়া পেয়েছেন ৩৬৭ ভোট। সহ- সভাপতি পদে মো. তৈয়ব আলী (গরুর গাড়ী মার্কা) ৪৩৩ ও রহমত মিয়া (ঘোড়া মার্কা) ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মাজেদুল ইসলাম (মই মার্কা) ৩৭৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আমির আলী ২৫৩ ভোট পেয়েছেন।
সহ- সাধারণ সম্পাদক সুমন মিয়া (আম) ৩৪৫, মো. আজিজুর রাহমান আজিজ (হরিণ মার্কা) ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মো. এখলাস মিয়া ৩৭০ (বাঘ মার্কা) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুর রহমান (হাতি মার্কা) ৩৪৮ ভোট পেয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জু কুমার দাস (বোতল মার্কা) ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজিবুল ইসলাম শাবুর (টিউবওয়েল মার্কা) ৩৫৭ ভোট পেয়েছেন।
প্রচার সম্পাদক পদে সাইদুর রহমান (সিএনজি মার্কা) ৪৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সায়েদ আহমদ(গোলাপ ফুল মার্কা) ৪৭৫ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে বদরুল ইসলাম (ফুটবল মার্কা) ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন (তালা মার্কা) ৩৪৮ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে জহিরুল ইসলাম (একতারা) ৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফ উদ্দিন (কলস মার্কা) ৩২৬ ভোট পেয়েছেন।
লাইন সম্পাদক পদে কামাল আহমেদ (সেলাই মেশিন) ৪৬৭ ভোট নির্বাচিত করেছেন। সদস্য পদে জাকির হোসেন (বন্দুক মার্কা) ৩৮৯, লিটন মিয়া ( ঘুড়ি) ৩৭১, জাকির হোসেন (কবুতর) ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন পর জুড়ী উপজেলায় সিএনজি শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত ছিলেন। নির্বাচনে ১৫ টি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩৩ জন মোট প্রার্থী।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন