editor
প্রকাশিত: 4:08 PM, September 18, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ভারতীয় ৮ লক্ষ টাকা মুল্যের ঔষধ সামগ্রি জব্ধ ও এই চোরাচালান ব্যবসার ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদ পেয়ে পুলিশ উপজেলা সদরের চাঙ্গগীল ব্রিজ সংলগ্ন সিলেট তামাবিল সড়কে এই অভিযান পরিচালনা করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক নিদের্শনায় জৈন্তাপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর শাহীদ মিয়া সহ সঙ্গীয় ফোর্স অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে চাঙ্গগীল এলাকায় ব্যাটারী চালিত টমটম গাড়ি তল্লাসী করে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মুল্যবান ঔষধ সামগ্রি জব্ধ করা হয়।
এসময় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার চন্দ গ্রামের বাসিন্দা জমরোদ মিয়ার পুত্র ফয়জুল করিম মিন্টু (৪২) এবং জৈন্তাপুর আসামপাড়া আদের্শ গ্রামের সবুজ মিয়ার পুত্র সোহেল আহমদ (২৩) নামে ২ জন আসামী-কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানে বেশকিছু ভারতীয় অবৈধ ঔষধ সহ ২জন কে আটক করা হয়েছে।
তিনি জানান, জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান সহ ভারতীয় অবৈধ পন্য ব্যবসা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ ভাবে ভারতীয় ব্যবসার সাথে জড়িত চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি চোরাচালান ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ-কে সহযোগিতা করার আহবান জানান।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়