editor
প্রকাশিত: 11:09 AM, September 19, 2023
এনামুল কবির মুন্না, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফজলু মিয়া (৭০) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামের মৃত রইস আলীর পুত্র।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাযায়,সংসারে নানা অভাব-অনটনের কারণে ফজলু মিয়ার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহে ভুগছিলেন। ৫ ছেলে ৪ মেয়ে থাকলেও স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন।নিহত ফজলু মিয়া ও তার স্ত্রী একই ঘরে বসবাস করতেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে খাবার খেয়ে সিলেট কাজে চলে যান তার স্ত্রী। সন্ধ্যায় তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশি হালিমা বেগম (৫০)দরজা খোলে ফজলু মিয়াকে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে নিহত ফজলু মিয়ার মরদেহ উদ্ধার করে সুরুত হাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়