editor
প্রকাশিত: 11:24 AM, September 19, 2023
ডিএসএস ডেস্ক :: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে অনুষ্ঠিত উক্ত বৈঠকে মতপ্রকাশের স্বাধীনতা এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেওয়া সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) বাংলাদেশ সময় মঙ্গলবার বিষয়টি উজরা জেয়া নিজেই নিশ্চিত করেছেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেনঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের (পররাষ্ট্র) সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ কথোপকথন হয়েছে।
পোস্টে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেওয়া সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করতে ফের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টির প্রশংসা করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ সফর করেছিলেন উজরা জেয়া। ওই সফরে বহুল আলোচিত মার্কিন এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু-ও তার সঙ্গে ছিলেন। সে সময় অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অর্থাৎ সত্যিকারের একটি নির্বাচন আয়োজনের স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছিলেন মার্কিন আন্ডার সেক্রেটারি। তিনি এবং লু এমন নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করে গেছেন যাতে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন