editor

প্রকাশিত: 11:30 AM, September 19, 2023

কাদিয়ানীদের কাফের ঘোষনা করতে মুসলিম প্রধানমন্ত্রীকে বাধ্য করা হবে

কাদিয়ানীদের কাফের ঘোষনা করতে মুসলিম প্রধানমন্ত্রীকে বাধ্য করা হবে

দেশের প্রখ্যাত আলেম, খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমির শায়খুল হাদিস মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর বলেছেন কাদিয়ানীরা মুসলিম নয়। তারা আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। কাদিয়ানীরা কাফের, তাদের ঈমান নেই। কেননা তারা বিশ^নবী হযরত মুহাম্মদ (স:) কে সর্বশেষ নবী ও রাসুল মানেনা। আমরা সরকার এবং রাষ্টের প্রধানকে বলবো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করুন। যদি মুসলিম বাংলাদেশের প্রধানমন্ত্রী কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করেন, তাহলে কঠিন আন্দোলেনের মাধ্যমে কাদিয়ানীদের কাফের ঘোষনা করতে মুসলিম প্রধানমন্ত্রীকে বাধ্য করা হবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত কাদিয়ানীদের অপতৎপরতা ও আমাদের করণীয় শীর্ষক উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটের বরেণ্য আলেম শায়খ মাওলানা শফিকুল হক সুরাইঘাটির সভাপতিত্বে উলামা সম্মেলনে ১০ দফা প্রস্তাবনা পাঠ করেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী, মাওলানা শাহিদ হাতিমী ও মাওলানা হাসান বিন ফাহিম এর যৌথ পরিচালনায় সম্মেলনে খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, নায়বে আমির মাওলানা শায়েখ আব্দুল বসির সুনামগঞ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বারাকত গাজিপুরী, প্রচার সম্পাদক মুফতি খালেদ সাইফুল্লাহ নুমানী।

হাফিজ শাহ আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেঙ্গা মাদরাসার মুহতামিম ও কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা মহিউল ইসলাম বুরহান, সৈয়দপুর মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা ফখরুল ইসলাম, শায়খ মাওলানা শামসুল ইসলাম শায়খে ভূইগাঁও, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কামরুল ইসলাম মিররচটি, মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জী, মাওলানা আবু আলী, মাওলানা আহমদ কবির আমকুনী, মাওলানা নুর আহমদ কাসেমী, মুফতি মুজিবুর রহমান কাসেমী, মুফতি জামাল উদ্দিন হক্কানী, মাওলানা শামসুদ্দিন ইলিয়াছ, মাওলানা নুরুল হক, মুফতি আব্দুল মুক্তাদির, মাওলানা আহমদ সগির, মুফতি মুতিউর রহমান, মুফতি জিয়াউর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরী, মাওলানা আশরাফ আলী মিয়াজানী, মাওলানা আসরারুল হক, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা ইসমত উল্লাহ সিদ্দিকী, মাওলানা সালেহ আহমদ, মাওলানা ফখর উদ্দিন, মাওলানা রেজাউল করিম, হাফিজ মাসউদ আজহার, মাওলানা আহমদুল হক উমামা, মাওলানা মনজুরে মাওলা, মাওলানা এরশাদ খান আল হাবিব, তোফায়েল আহমদ ওসমানী, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা কায়ছান মাহমুদ, হাফিজ জাকির হোসেন, মাওলানা হাফিজ নোমান আহমদ সালেহ, মাওলানা তোফায়েল আহমদ প্রমুখ।

বিকেল ৪টা থেকে শুরু হওয়া উলামা সম্মেলনে সিলেটের বিভিন্ন অঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েকশ প্রতিনিধিত্বশীল উলামা মাশায়েখগন অংশগ্রহন করেন। সম্মেলনে শেষে সভাপতির মোনাজাতের পূর্বে খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির সিলেট জেলা শাখায় মাওলানা শায়খ শফিকুল হক সুরাইঘাটিকে সভাপতি, হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমীকে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি ও মহানগর শাখায় অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকীকে আহবায়ক ও মাওলানা আহমদ কবির আমকুনীকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন