editor
প্রকাশিত: 4:11 PM, September 19, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ উপজেলার নওয়াগ্রাম এলাকার যাত্রী ছাউনীর সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জয়নাল আবেদীন (৪৩)। তিনি জকিগঞ্জ উপজেলার খাসেরা গ্রামের আব্দুল আজিজের ছেলে। দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার এসআই মফিদুল হক সজল।
তিনি জানান, সংঘর্ষে মোটরসাইকেলচালক জয়নালের ডান পা ভেঙে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পিকআপ ভ্যানটি জব্দ করে। তবে এর চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়