editor
প্রকাশিত: 8:24 PM, September 19, 2023
ডিএসএস ডেস্ক :: পরনে জিন্স এর ট্রাউজার আর টি শার্ট। দেখে বোঝার জো নেই যে এই যুবকটিই এখন দেশের হার্টথ্রব। ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ শামি দাদা হাসিব আহমেদকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন কলকাতার আলিপুর আদালতে বিচারপতির এজলাসে। তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের যে মামলাটি চার বছর আগে এনেছিলেন তাঁর স্ত্রী হাসিন জামান, সেই মামলায় তাঁর জামিনের আবেদনের শুনানি ছিল। আলিপুর কোর্টে ভিড় উপচে পড়েছিল শামিকে দেখার জন্যে। বিশ্বকাপ ক্রিকেটের আগে তিনি স্বস্তি পেলেন।
আলিপুর আদালতের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শামির জামিনের আবেদন মঞ্জুর করেন। মামলাটি দীর্ঘদিন ঝুলে রয়েছে শামি জাতীয় দলের হয়ে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায়। মঙ্গলবার আবেদনে শামি এই কথাও জানান। তিনি আবেদন জানিয়ে বলেন, যেহেতু তিনি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবেন তাই যেন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হয়।
কলকাতায় ঘরোয়া ক্রিকেট খেলার সময় উত্তরপ্রদেশের বাসিন্দা মোহাম্মদ শামির সঙ্গে পরিচয় হয় বিউটিশিয়ান হাসিন জামানের। তাদের একটি কন্যা সন্তানও হয়।
এরপরই হাসিন জামান শামির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ডিভোর্স চান। তিনি অভিযোগ করেন যে উত্তরপ্রদেশে শ্বশুরবাড়ি গেলে শামি ও তাঁর দাদা হাসিব আহমেদ তাঁর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালান। এমনকি শামির বিরুদ্ধে বহু তরুণীর সংসর্গ করা, বিদেশে খেলতে গেলে তাঁর হোটেলের ঘরে বাইরের মেয়েদের আসা নিয়েও তিনি অভিযোগ জানান।
শামি পাল্টা অভিযোগ জানান হাসিন জামানের চরিত্র নিয়ে। হাসিন জামানের অভিযোগ ক্রমে মোহাম্মদ শামি ও তাঁর দাদার বিরুদ্ধে জামিনযোগ্য ওয়ারেন্ট ইস্যু করে কলকাতা পুলিশ। সেই মামলাতেই শামি আজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন এবং তা মঞ্জুরও হয়।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়