editor
প্রকাশিত: 11:40 AM, September 20, 2023
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে পূজা মন্ডপে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় পূজা মন্ডপ ও চেয়ার ভাংচুর করা হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সুধন দাস জানান, রামেশ্বর গ্রামে বিশ্বকর্মা পূজা চলাকালে পাশের গ্রামের কয়েকজন যুবক এসে আমাদের কয়েকজন পূজারীর সাথে হঠাৎ করেই বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় তারা উত্তেজিত হয়ে পূজা মন্ডপে হামলা চালিয়ে মুর্তি ভাংচুর করে এবং পুরো প্যান্ডেল তচনচ করে চলে যায়।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা মর্মাহত। আর এ ঘটনার সুষ্ট বিচার চাই।
এ বিষয়ে মাধবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায় জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনাটি আমাদের হৃদয়ে আঘাত করেছে। আমি চাই দ্রæত যেন হামলাকারীদের আইনের আওতায় আনা হয়।
মাধবপুর থানার (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়