editor
প্রকাশিত: 12:18 PM, September 20, 2023
ভারতে পাচারের সময় সীমান্তে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। জব্দকৃত এসব স্বর্ণের পরিমাণ ২৩ কেজি এবং সেগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। এই ঘটনায় ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিএসএফ।
ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় সোনা চোরাচালানের বড় একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। রাজ্যটির রানঘাট সীমান্ত চৌকিতে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৬৮ ব্যাটালিয়নের সদস্যরা বিপুল পরিমাণ সোনাসহ এক চোরাকারবারীকে আটক করেছে।
অফিসিয়াল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফ সদস্যরা ৫০টি স্বর্ণের বিস্কুট এবং ১৬টি সোনার বারসহ একজন পাচারকারীকে আটক করেছে। জব্দ করা এসব সোনার ওজন ২৩ কেজি এবং এর আনুমানিক মূল্য ১৪ কোটি রুপি। চোরাকারবারিরা এই সোনা বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল।’
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্মকর্তা ডিআইজি এ কে আর্য বলেছেন, চোরাচালানকারীরা দরিদ্র ও নিরপরাধ লোকদের অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। চোরাকারবারিদের দল সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত হয় না, তাই তারা দরিদ্র মানুষকে টার্গেট করে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের বাগদা থানার রানঘাট সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সেদিন সন্ধ্যায় বিএসএফ সদস্যরা বাইক আরোহী সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ওই ব্যক্তি বাইক ফেলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে।
পরে তল্লাশি করে বাইকের এয়ার ফিল্টার থেকে সোনার বিশাল চালানের সন্ধান মেলে। পরে বিএসএফ সদস্যরা ওই সোনা বাজেয়াপ্ত করেন। আটককৃত পাচারকারী ও বাজেয়াপ্ত সোনা বাগদা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
আটককৃত ওই পাচারকারীর নাম ইন্দ্রজিৎ পাত্র (২৩) বলে জানানো হয়েছে। মাসে ১৫ হাজার রুপির বিনিময়ে সে সোনা চোরাচালান করতো বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছে ইন্দ্রজিৎ।
এনডিটিভি বলছে, গত বছর বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সদস্যরা ভারত-বাংলাদেশ সীমান্তে ১১৪ কেজি সোনা জব্দ করেছিল। আর এই বছর তারা ইতোমধ্যেই ১২০ কেজি সোনা জব্দ করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন