editor
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩
ডিএসএস ডেস্ক :: বৃহত্তর সিলেট অঞ্চলের চা শ্রমিকরা ফের আন্দোলনে নেমেছেন। এবার বকেয়া মজুরি পরিশোধ, বোনাস প্রদান, বাগানের পতিত জমি লিজ বাতিলসহ পাঁচ দফা দাবিতে তাদের আন্দোলন।
এসব দাবিতে মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মহাসড়কের রোকনপুর নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকরা। এ কর্মসূচিতে অংশ নেন নবীগঞ্জ ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকরা। এসময় প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। ফলে মহাসড়কের দু’পাশে সৃষ্টি হয় যানজটের, দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।
চা-শ্রমিকদের দাবি- গত ৪ সপ্তাহ ধরে নবীগঞ্জ উপজেলার ইমাম ও ভাওয়ানী চা বাগানের ২ হাজার শ্রমিক মজুরি পায়নি। এ বিষয়ে বাগানের মালিক পক্ষের সঙ্গে কথা বলে কোনো সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
তারা বলেন- তাদের মজুরি না পেলে তারা মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাবেন। নিরলা ঝড়া নামে এক চা শ্রমিক নারী বলেন, ৪ সপ্তাহ ধরে মজুরি না পাওয়ার কারণে আমরা পরিবার নিয়ে অনেক কষ্ট করে সংসার চালাচ্ছি। ছেলে মেয়েদের নিয়ে কষ্ট করে জীবন যাপন করতে হচ্ছে আমাদের।
বাগানের পঞ্চায়েত প্রধান ভজন রবি দাশ বলেন, আমরা চা-শ্রমিক। বেতন না পেলে কী খাব? কীভাবে চলবো? ৪ সপ্তাহ ধরে আমাদের বাগানের শ্রমিকদের বেতন দেয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে।
তিনি বলেন, বাগান কর্তৃপক্ষ যদি দ্রুত আমাদের মজুরি না দেয় এবং আমাদের দাবি না মানে তা হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।
এস এ
7 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
8 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
7 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
3 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
2 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
2 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
4 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)