editor
প্রকাশিত: 4:41 PM, September 21, 2023
বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোড মার্চ শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে ভৈরবের দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে রোড মার্চটি শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে এরপর সিলেটের আলিয়া মাদারাসা মাঠে বিকেল ৫টার সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা।
এদিকে রোডমার্চ করে আগত নেতাকর্মীদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে সিলেট বিএনপির নেতাকর্মীরা। তারা নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করতে গাড়ির উপর মঞ্চ তৈরি করেছেন।
নেতাকর্মীরা বলেন, সমাবেশের জন্য প্রস্তুত সিলেট বিএনপির সকল শ্রেনীর নেতাকর্মীরা। কর্মসূচিকে সফল করতে বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আলিয়া মাদারাসা মাঠে জড়ো হচ্ছেন।
তবে বিএনপির কর্মসূচিতে বৃষ্টির বাগড়া। দুপুর সাড়ে ৩টা থেকে সিলেটে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে অনেক নেতাকর্মীরা আলিয়া মাঠ ছেড়েছেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে রোড মার্চ মৌলভীবাজারের শেরপুরের দিকে রয়েছে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়